৯০ হাজার ইয়াবাসহ বাসের হেলপার গ্রেফতার 

আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
৯০ হাজার ইয়াবাসহ বাসের হেলপার গ্রেফতার 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবাসহ বাসের হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত শুক্রবার রাত ১১ টার দিকে, রামু থানাধীন রাবার বাগানের বিপরীতে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করে পুলিশ।আটককৃত ব্যক্তি আবু বক্কর সিদ্দিক (২৭), পটুয়াখালী জেলার, মির্জাগঞ্জ থানার, কিসমত রামপুর এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে বলে পুলিশ জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) প্রশাসনের মুখপাত্র অলক বিশ্বাস জানান, বাস টার্মিনালে ইউরো কোচ নামক একটি যাত্রীবাহী বাসে করে একজন হেলপার ইয়াবা বহন করছেন। এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রামু রাবার বাগানের পাশে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে, বাসটি ওই স্থানে আসলে সংকেত দেওয়া হয়৷ বাসটির লাগেজ বক্স তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।