ঝিনাইদহে বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান,ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
ঝিনাইদহে বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

াংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার ২:৩০ মিনিটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঝিনাইদহ পায়রা চত্বরে আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এমরান হোসেন, কামরুল ইসলাম, ইদ্রিস আলী, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআই এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচী পালনের ঘোষণা দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলা সেন কাদেরিয়া কামিল (মাষ্টার্স) মাদ্রাসায় ঘড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবী জানান।