নীলফামারীর সদরসহ ৩টি উপজেলায় নারী ইউএনও

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
নীলফামারীর সদরসহ ৩টি উপজেলায় নারী ইউএনও

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারীর ছয় উপজেলায় তিনটিতে সদর, সৈয়দপুর ও কিশোরগঞ্জে নতুন নারী ইউএনওদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন ইউএনওরা হলেন:নীলফামারী সদরে মিজ মুবাশ্বিরা আমাতুল্লাহ,সৈয়দপুরে ফারাহ ফাতেহা তাকমিলা ও কিশোরগঞ্জ উপজেলায় মিজ তানজিমা আঞ্জুম সোহানিয়া।
সৈয়দপুরে নতুন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা একজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।

৩৬তম বিসিএস (প্রশাসন)। এর এই চৌকস কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। তিনি ২০২৪ সালের শেষের দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এখানে পদায়িত হন।

এর আগে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন (আগস্ট ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত)। ধনবাড়ীতে কর্মরত থাকাকালীন তিনি ধনবাড়ী পৌরসভার প্রশাসক দায়িত্ব পালন করেন। জনসেবামূলক কাজের জন্য তিনি প্রশংসিত হন। তার কর্মজীবনের শুরুতে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

জেলার কিশোরগঞ্জের নতুন ইউএনও সোহানিয়া ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী সদস্য এবং বর্তমানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা তানজিমা আঞ্জুম সোহানিয়া শিক্ষাজীবন, অর্জন ও সাফল্যে এক উজ্জ্বল উদাহরণ। তিনি অন্যদিকে একজন লাক্স সুন্দরী।

জনপ্রশাসন ১ ডিসেম্বর মোট ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ইউএনওদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য সিআরপিসির ১৪৪ ধারা প্রয়োগের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

নতুন কর্মকর্তাদের ৪ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২৬ নভেম্বর প্রথম ধাপে আরও ১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দেওয়া হয়।