মধ্যরাতে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
মধ্যরাতে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভূমিকম্প

ক্সবাজার ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এই কম্পন হয়। কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ভূমিকম্পের অনুভূতি পাওয়া গেছে।

আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৫

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬ দশমিক ৮ কিলোমিটার। মিয়ানমারের সাগাইংসহ উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট অঞ্চলও এই কম্পনের প্রভাবে ছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই মাত্রা ও উৎপত্তিস্থলের তথ্য নিশ্চিত করেছে।