বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল

াবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার ঝিনাইদহ বাসীর সম্মিলিত দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, থানা, পৌর নেতৃবৃন্দ স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র, ওলামায়ে একরাম, আইনজীবী, পেশাজীবী, সামাজিক সংগঠনের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সংগ্রামী রাজনীতির এক অনমনীয় প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে নিঃশব্দে লড়ে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সাদা দেয়ালের মাঝে।

২৩ নভেম্বর রাত থেকে তার শয্যার পাশে শুধু যন্ত্রের শব্দ। মানুষের মুখে অনিশ্চয়তার ছায়া। যেন পুরো জাতীর নিঃশ^াস আটকিয়ে আছে আশার আলোয় ভর করে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ সবার কন্ঠে একই প্রার্থনা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে মহীয়সী নারী দেশকে অন্ধকার থেকে আলো দেখিয়েছেন। কখনও দেশের মানুষকে ছেড়ে যাননি, দুঃসময়ে সাহস দিয়েছেন কোটি মানুষকে। আল্লাহ তাকে সুস্থতা দান করুন।