বিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
বিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

িএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলার বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরামপুর উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপির নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক যুবদলের সম্পাদক জোবায়দুল হক জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের, সদস্য সচিব পলাশ বিন আশরাফী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা প্রমুখ।

এছাড়াও উপজেলা, উপজেলার ৭ ইউনিয়ন ও পৌর বিএনপি’র সকল অঙ্গ-সংগঠন, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বলেন, ‌‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপোষহীন মনোভাবের জন্য দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন, ‘আপোষহীন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আঠারো কোটি মানুষের শ্রদ্ধাভাজন ও আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের এই ক্লান্তিলগ্নে উনাকে বিশেষ প্রয়োজন। আমরা সবাই দোয়া করি, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।’

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।