ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবীতে ট্রানজিট বন্ধ করে আন্দোলন

শরীফ হোসাইন ভোলা (বিশেষ) প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবীতে ট্রানজিট বন্ধ করে আন্দোলন

োলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবীতে ভোলা করিডোর বা ট্রানজিট বন্ধ ঘোষণা করে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। এতে আন্দোলনকারীদের সঙ্গে সম্মতি দিয়ে যুক্ত হয়েছেন স্থানীয়রাও। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের পরানগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন স্লোগান স্লোগানে তারা এ কর্মসূচি পালন করেন।

বুধবার সকাল থেকেই খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ভোলা হয়ে লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারগামী পণ্যবাহী ও দূরপাল্লার যানবাহন আটকে দেয় আন্দোলনকারীরা। এতে ভোলা করিডোর ব্যবহারকারী পরিবহন চলাচলে ব্যাপক ভোগান্তি এবং যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলেন, ভোলা-বরিশাল সেতু আমাদের ন্যায্য দাবি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আগামীকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও সাত উপজেলার ইউএনও অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, ভোলা-বরিশাল সেতুর দাবীতে বেশকয়েক দিন ধরে আন্দোলন-সংগ্রাম চলছে। দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোলা করিডোর বা ট্রানজিট বন্ধ ঘোষণা করেন আন্দোলনকারীরা। যার বাস্তবায়ন করে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লায় চলাচলকারী যানবাহন। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় এবং জেলার প্রতিটি উপজেলা অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।