মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতি প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও জেলা সহকারি পুলিশ মোঃ নাহিয়ান। বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কর্মকর্তা বাবুল হোসেন ও জেলা মহিলা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল আউয়াল প্রমূখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে ৪ টি হুইল চেয়ার, ২ টি কর্নার চেয়ার ও ১ টি এ্যালবেকেটর প্রদান করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এ দিবসের আয়োজন করে।