মুজিবনগরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
মুজিবনগরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

েহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবক গ্রেফতার। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এরপর সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি দল ভোর ৩ টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।