সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

িরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসলে রিয়াজুল মোস্তফা (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ দিয়েছে অফিসের কর্মকর্তারা। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন,সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার পুত্র রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন এক যুবক । তার আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে-যুবক স্বীকার করে যে, সে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে এসেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সহকারী পরিচালক আরো বলেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করে রোহিঙ্গা যুবক।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আহসানুজ্জ্মান বলেন, রোহিঙ্গা যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার নাম রিয়াজুল মোস্তফা। কক্সবাজারের কুতুপালং ৬নং ক্যাম্প থেকে এসেছে।