অনুমোদন না থাকায় গাংনীর ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনুমোদন না থাকায় গাংনীর ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউএস ডায়গনষ্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি গাংনী মোঃ নাবিদ হোসেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ইউএস ডায়াগনষ্টিক সেন্টার স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়েই ব্যব্সা করছিল।আজ বৃহ্ষ্প্তিবার অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় সেটি সিলগালা করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ আজিজ, মেডিকেল অফিসার এমকে রেজা, সেনেটারি পরিদর্শক মসিউর রহমান। অভিযানে সহযোগীতা করেন গাংনী থানা পুলিশের একটি দল।