ঝিনাইদহে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কামরুজ্জামান,ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

িনাইদহ শহরতলীর পবহাটী গ্রামের নিখোঁজ শিশু সাইমা আক্তার সাবা (৩) শিশুর লাশ বুধবার রাত সাড়ে নয়টার সময় প্রতিবেশী মাসুদের ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শান্তনা ইসলামকে আটক করে পুলিশ। নিহত সাবা সাইফুলের কন্যা।

সে সকালে খেলতে যেয়ে নিখোঁজ হয়। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। হত্যাকারীকে ফাঁসির দাবিতে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।