বিরামপুরে উপজেলা প্রশাসনের সাথে যুগ্মসচিবের মতবিনিময়

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
বিরামপুরে উপজেলা প্রশাসনের সাথে যুগ্মসচিবের মতবিনিময়

িনাজপুর জেলার বিরামপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (উন্নয়ন-১) যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা এঁর সঞ্চালনায় প্রধান অতিথি অত্র উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (উন্নয়ন-১) যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বিরামপুরের মাটি মানুষের স্মৃতিচারণ করে তিনি অত্র উপজেলার উন্নয়ন নিয়ে ভূয়সী প্রশংসা করন। তিনি তাঁর মন্ত্রনালয়ের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা প্রাণিস সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি প্রমূখ সহ সকল কর্মকর্তা।