সুখী-সমৃদ্ধ দেশ গড়তে ইনসাফের প্রতিনিধিকে বিজয়ী করতে হবে

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
সুখী-সমৃদ্ধ দেশ গড়তে ইনসাফের প্রতিনিধিকে বিজয়ী করতে হবে

গুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এই ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো বিভাজন চলবে না। সকল সম্প্রদায়ের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ইনসাফের প্রতিনিধিকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের দূরত্ব ও বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যা বাংলাদেশের চেতনাকে আঘাত করেছে। তাই দেশের উন্নয়নে ঐক্য, নৈতিকতা ও সত্যের পাশে দাঁড়ানোর বিকল্প নেই।

এসময় অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)’র নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও আল্লামা মতিউর রহমান নিজামির পুত্র ব্যারিস্টার নাজিম মুমিন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে এমপি প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজ বলেন, আমরা হিংসার রাজনীতির বিপরীতে ভালোবাসার রাজনীতি প্রচার করতে চাই। আগামী দিনে সকল শক্তির মোকাবিলা করে দারিপাল্লার বিজয় হবে—ইনশাআল্লাহ। তিনি তরুণদের শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। শেষে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী দোয়া পরিচালনা করেন। এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই কলেজ মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।