খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

াবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসক দলের ওই সদস্য বলেন, এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়।

পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। তবে সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে।

তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রোববার (০৭ ডিসেম্বর) লন্ডনে যাত্রা করবেন।