নন্দীগ্রাম ও সিংড়া উপজেলার সংযোগ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
নন্দীগ্রাম ও সিংড়া উপজেলার সংযোগ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন

ীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম থেকে নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া বাজার পর্যন্ত সংযোগ সড়কের অবশিষ্ট ৬০০ মিটার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে এ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটি পুরোপুরি পাকা করা। সড়কের এই অংশটি সম্পন্ন হলে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। প্রত্যাশিত এই সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। উপজেলা প্রকৌশলী নুরনবী খান জানান, সংযোগ সড়কের ৬০০ মিটার পাকাকরণ কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে এবং মান বজায় রেখে কাজ শেষ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, বিএনপি নেতা আব্দুর রহিম, জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী ও দলীয় নেতাকর্মীসহ দুই উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, বর্ষাকালে কাঁচা অবস্থায় থাকা এ অংশটি কর্দমাক্ত হয়ে যাতায়াতের প্রধান বাধায় পরিণত হতো। প্রশাসনের তৎপরতায় এ সড়ক এখন স্বস্তির পথ হয়ে উঠবে।