বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল

িএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল পাগলা কানাই এলাকাবাসীর পক্ষ থেকে পাগলা কানাই মোড়ে শনিবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমাজসেবক ও বিএনপি নেতা ওয়াজেদ আলী।

বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আ খ ম মশিউর রহমান, জেলা বিএনপি নেতা ও সমাজসেবক আব্দুল মজিদ বিশ^াস, পৌর বিএনপির সভাপতি সামছুজ্জামান লাকি, পৌর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার প্রমুখ। দোয়া মাহফিলে স্থানীয় মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।