মাগুরায় উপজেলা ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
মাগুরায় উপজেলা ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

াগুরা সদর উপজেলা ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমার মাধ্যমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এতে সদর ভূমি অফিসের একটি কক্ষ ও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের তিনটি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার ৬ ডিসেম্বর ভোর রাতের দিকে মাগুরা ভূমি অফিসের নিচ তালার ৫ নম্বর কক্ষে পেছনদিক থেকে জানলার কপাট খুলে পেট্রোল ঢেলে অগ্নিকান্ডটার ঘটানো হয়।

উক্ত ঘটনায় কক্ষে থাকা কম্পিউটার প্রিন্টার বিপুল পরিমাণে কাগজপত্র পুড়ে যায়। অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমায় অগ্নিকান্ডটার ঘটানো হয়। সেখানে সদর সাব রেজিস্টার এর এজলাসের পেছনে কিছু অংশে আগুন ধরে যায়। এজলাসে তেমন কোন ক্ষতি না হলেও আগুনে ৩ দলিল লেখকের বিপুল পরিমাণে দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। সেখান থেকে ১ বোতল পেট্রোল সহ বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায়।

মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ তৎপর রয়েছে। তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (স্কোয়ার্ড লিডার) মোঃ আলেপ মোল্লা বলেন, ‘গতরাত সাড়ে তিনটার দিকে মাগুরা ভূমি অফিস থেকে ফোন আসে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যেয়ে দেখি রুমের আসবাপত্র পুড়ে গিয়েছে। পাশেই একটি বোতলে পেট্রোল সহ বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায়। পরোর্তিতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।