যশোর ও বেনাপোল পাকহানাদার মুক্ত দিবস ৬ ডিসেম্বর

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
যশোর ও বেনাপোল পাকহানাদার মুক্ত দিবস ৬ ডিসেম্বর

িজয়ের মাস ডিসেম্বর। এই মাসে পাকহানাদার বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে শহীদ হন কতই বীর সন্তানেরা। ৬ ডিসেম্বর তার মধ্যে একটি স্বরনীয় দিন।

এই দিন যশোর বেনাপোল সীমান্ত মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিন মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে বেনাপোল, শার্শা এলাকা ছেড়ে পিছু হটতে থাকে পাক বাহিনী এবং তাদের দোসররা।

৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনেই শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরে প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। এদিন বিকালে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। এর আগে ৩ ডিসেম্বর থেকে বেনাপোল সীমান্ত এলাকা থেকে পিছু হাটতে শুরু করে পাকবাহিনী।

মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশ লিবারেশন ফোর্স- বৃহত্তর যশোর জেলার যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়।সেই দিনের বিভিশিকা ভুলতে প্ররেনি অনেকে।

বিজয় মাস এলেই সেদিনের স্মৃতি অনেককে করে আবেগতারিত।ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল শিকারপুর কাশিপুর এলাকায় ডিসেম্বরের শুরুতে পাকবাহিনীর সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। অবশেষে পিছুহাটে তারা। স্বাধীন হয় বেনাপোলও যশোর এলাকা।

পাকবাহিনীর সাথে করেছেন সন্মুখ যুদ্ধ। বর্তমানে কোন দিকে যাচ্ছে দেশ। আক্ষেপ মুক্তিযুদ্ধাদের।বেনাপোলের মুক্তিযুদ্ধা কমান্ডার শাহআলম হাওলাদার জানান,জীবন বাজি রেখে করেছিলাম যুদ্ধ দেশ ও জাতির কল্যানে। আজ দেশটাকে নিয়ে হতাশ তিনি। এমন দেশের জন্য তো যুদ্ধ করেননি । বর্তমান দেশ নিয়ে হতশা ও মর্মাহত তিনি।