সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:০২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ

িরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যাগে হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ৭টায় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩০০ জন অসহায়ের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। অসহায়দের মাঝে একটু উষ্ণতা ছড়াতেই প্রবাসীদের অর্থায়নে এমন আয়োজন বলে জানান স্কাউট গ্রুপের কর্মকর্তারা।

এসময় সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম.এম কামরুল হাসান, জেলা স্কাউটের কমিশনার সাজেদুল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র ইউনিট লিডার আমিনুল ইসলামসহ অন্যান্য স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।