৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি

ডিসেম্বর ঝিনাইদহ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাষ্টার।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার একরাম জাকারিয়া, ম্যাজিট্রেড মেহেদী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কামালুজ্জামান কামাল, বসির উদ্দিন, সাইদুর রহমান প্রমুখ। র‌্যালী শুরু হয় পুরাতন ডিসি কোর্ট থেকে সকাল ১০ টায়। সমাবেশ ১১ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে অনুষ্ঠিত হয়।