উলিপুরে নির্বাহী অফিসারের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
উলিপুরে নির্বাহী অফিসারের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

ুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সাথে উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হোলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উলিপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টারস ইউনিটির কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউএনও আসন্ন ত্রয়দশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচনকে প্রধান্য দিয়ে আমাদের সকলকেই একযোগে কাজ করতে হবে।

উপজেলার সার্বিক উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সাবেক সভাপতি ও সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল হান্নান ও মোন্নাফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রহিম, রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আব্দুল মান্নানসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।