এনসিপিসহ তিন দলের ‘নতুন রাজনৈতিক জোট’ ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
এনসিপিসহ তিন দলের ‘নতুন রাজনৈতিক জোট’ ঘোষণা আজ

াতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন এই জোট গঠন নিয়ে গণমাধ্যমের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরবে দলগুলো।

জোটের অন্য দুইটি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুশফিক উস সালেহীন বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে জোট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে ও অন্য কোনো দল যদি যুক্ত হতে চায় তাদের আহ্বান জানানো হবে।