ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে হাদির প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে হাদির প্রতিক্রিয়া

াকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ঢাকা-৮ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিসহ অনেকেই গতরাতে এ পোস্ট দিয়েছেন। তবে এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের শনিবার রাতে গণামাধ্যমকে জানান, আলোচনায় আছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সাদিক কায়েমের প্রার্থী হওয়ার খবরটি সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন আসনটির (ঢাকা-৮) সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ স্বাগত বার্তা দেন তিনি।

পোস্টে হাদি লিখেছেন, ‘সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া।’তিনি আরও লিখেছেন, ‘দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।

ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’উল্লেখ্য, এর আগে এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল দলটি।মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।