তানোরে গভীর রাতে বাড়ির খামার থেকে ৬ টি গরু চুরি

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
তানোরে গভীর রাতে বাড়ির খামার থেকে ৬ টি গরু চুরি

াজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির খামারের তালা ভেঙে ৬ টি গরু চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে ঘটে চুরির ঘটনাটি। এঘটনায় গরুর মালিক রুবেল গত শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনায় গরু মালিক চরম হতাশ হয়ে পড়েছেন, সেই সাথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ ছড়িয়ে পড়েছে।

গরুর মালিক মামুনের সাথে কথা হয় উপজেলা চায়ের দোকানে। গত শনিবার তিনি সহ কয়েকজন জয়পুর হাট এলাকায় গরু খুজতে যায়। কিন্তু না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরার পথে উপজেলা মোড়ের দোকানে চা খেতে আসেন। এসময় মামুন জানায়, গত শুক্রবার রাত ১২ টার দিকে জমি চাষ করে বাড়িতে গিয়ে গরু দেখে ঘুমায়। ভোরে মা ঘুম থেকে উঠে বাড়ির তিন দরজা বাহির থেকে তালা দেয়া ছিল। খামার ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা এবং একটাও গরু নাই।

সাথে সাথে বাড়ির সবাইকে ডেকে তুলে। আমরাসহ গ্রামের লোকজন আশপাশে খুজে কোন কিনারা করা যায়নি। শনিবার সারাদিন দিন রাত বিভিন্ন ভাবে খোজ করে গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, চুরি হওয়া গাভীর পেটে বাচ্চা ছিল। ৬ টি গরুর মূল্য নিম্মে হলেও ৬ লাখ টাকা হবে।

রুবেল অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিট থেকে ভোর ৪ ঘটিকার মধ্যে মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের বাড়ির খামার হতে ৬ টি গরু চুরি হয়। এর মধ্যে লাল রংয়ের গাভী ২ টি, সাদা একটি, শ্যামলা একটি ও লাল রংয়ের দুটি আইড়া বাছুর।

গ্রামবাসীরা জানায়, বাড়ির ভিতর থেকে ৬ টি চুরু হওয়া মানে মালিক সর্বশান্ত হওয়া। এসব এলাকায় চুরি ছিল না। কিন্তু হঠাৎ করেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গরু লালন পালন কারীরা। পুলিশ প্রশাসন কোন কিনারা করতে পারেনি। তবে প্রশাসনের ভূমিকাও চোখে পড়ার মত না।

থানার ওসির দায়িত্বে থাকা সিনিয়র এসআই হাসমত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করে গরু চুরির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অবহিত না। থানায় অভিযোগ হয়েছে বলা হলে তিনি বলেন, অভিযোগ হলে গরু উদ্ধারে অভিযান চলমান আছে বলেও দায় সারেন তিনি।