ধারাবাহিক নাটক ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
ধারাবাহিক নাটক ‘খুশবু’

ীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প। শাকিলের বানানো ভুয়া ডাক্তারের বাড়ি গিয়ে তার মেয়েকে হুমকি দিয়ে আসে সানজিদা। আমজাদকে সেতুর বাড়িতে জোর করে ধরে আনে আলম, সেতু এসে দেখে অবাক হয়। গরু বেচার টাকা হারানোর খবরে অজ্ঞান হয়ে যায় সেতু। আলম সিদ্ধান্ত নেয়, সেতুকে আমজাদের সাথে বিয়ে দিয়ে ভাইয়ের দায়িত্ব পালন করবে। এদিকে ক্যান্টিনের ঘটনাটা রিশাদকে না বলে থাকতে পারে না খুশবু। তবে নাম না বলায় কোনো ব্যবস্থা নিতে পারে না রিশাদ। খুশবু কি নিজেই ম্যানেজারের করা অপমানের শোধ নেবে? (এই সপ্তাহের কাহিনী সংক্ষেপ)

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া। দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে ‘খুশবু’। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।