৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

াগুরায় রবিবার ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র্্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার সিভলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্য সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

অপরদিকে মাগুরা মুক্ত দিবস উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়র রহমান, সহ-সভাপতি শামীম আহমেদ খান, নির্বাহী সদস্য, এড. সঞ্জয় রায় চৌধুরী, সদস্য মোঃ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্র বাহীনির আক্রমণের চাপে পাক সেনারা মাগুরায় টিকতে না পেরে ফরিদপুর হয়ে ঢাকার দিকে পালাতে শুরু করে। ৭ ডিসেম্বর ভোরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করে। মুক্তিকামী মানুষের মিছিলে পরিণত হয় মাগুরা শহর।