উখিয়ায় ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
উখিয়ায় ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খিয়ায় ৭ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার।উপজেলা কৃষি বিভাগ জানান, ২০২৫ – ২০২৬ অর্থ বছরে রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী এবং হাইব্রিড জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় চাষী পর্যায়ে বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করে।বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল।

এ সময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার চৌধুরী, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিষ সরকার জানান, ৪ শত জন কৃষককে ৫ কেজি করে মোট ২ হাজার কেজি বোরো উফশী বীজ ধান, প্রতিজনকে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং ৩ শত কৃষককে ২ কেজি করে মোট ৬ শত কেজি হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও জায়গা নির্বাচন, আদর্শ বীজ তলা তৈরী, চারা উৎপাদন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ প্রযুক্তি ব্যবহার, জৈবিক উপায়ে রোগ বালাই দমন বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি জানান।