নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র যোগদান

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র যোগদান

গুড়ার নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১ ডিসেম্বর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরাকে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের সদস্যরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এর আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরো’র এসাইনমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য এরপূর্বে নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন আরিফুল ইসলাম, যিনি খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে খুলনায় বদলি হয়ে যান।

এরপর সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিকট থেকেই নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা দায়িত্বভার গ্রহণ করেছেন।