সৈয়দপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার নিকট জমির কাগজ হস্তান্তর

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
সৈয়দপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার নিকট জমির কাগজ হস্তান্তর

কোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন।

সোমবার সকালে (৮ ডিসেম্বর) সৈয়দপুরের ঢেলাপীড়ে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজ পত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম।
নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মলি আক্তার ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মেহদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সুত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে কার্যক্রম সম্পন্ন করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।
মোঃ জহুরুল ইসলাম খোকন