আরটিভিতে ধারাবাহিক নাটক বিদেশ ফেরত

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
আরটিভিতে ধারাবাহিক নাটক বিদেশ ফেরত

রটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক বিদেশ ফেরত । সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায়।

নাটকের গল্প সাজানো হয়েছে পরাণপুর নামের এক গ্রামকে কেন্দ্র করে। এই গ্রামের যতগুলো মানুষ প্রবাসে গিয়েছিল, তাদের ভেতর সব থেকে বেশি অভাগা বকুল। সে মালয়েশিয়ায় ছিল মোটে ৩ বছর।

এর মধ্যে বিশেষ এক কারণে ৬ মাসই ছিল জেলখানায়। দুমাস আগে মালয়েশিয়ান পুলিশ জেল থেকে বের করে তাকে প্লেনে তুলে দিয়েছে। মালয়েশিয়া থেকে শুধুমাত্র একটা পানির বোতল হাতে নিয়ে নিজ গ্রামে ফিরে এসেছে বকুল। তার পর থেকেই তার নাম হয়ে গেছে বোতল বকুল।

যদিও আগে এলাকায় তার নাম ছিল ফাটাফাটি বকুল। বকুল ছিল খুব দুষ্টু এবং রাগী। দুটো কথা বলার পর তিন নম্বর কথা বলার আগেই সে মানুষের গায়ে হাত তুলে ফেলত। বিদেশ থেকে ফিরে আসার পর তার জীবন বদলে যায়। বাইরে বের হলে পাড়া-পড়শিরা বাঁকা কথা বলে, বন্ধুরা টিটকারি করে। এভাবে ঘটতে থাকে একের পর এক ঘটনা।

রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, পূর্ণিমা বৃষ্টি, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদ, তানজিম অনিক, প্রমুখ।