কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের বিশেষ সাফল্য অর্জন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের বিশেষ সাফল্য অর্জন

িনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী এবং ঝিনাইদহ অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপের কাব স্কাউট ফারিদ রাইদা কাবদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করে। অ্যাওয়ার্ডটি দেশের সরকার প্রধান কর্তৃক প্রদানকৃত কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মানীয় পদক। উল্লেখ্য যে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের স্কাউটিং ইতিহাসে স্কাউট ফারিদ রাইদা’য় সর্বপ্রথম কাব এবং ঝিনাইদহ সদর উপজেলা হতে ২০২৪ একমাত্র কাব যে এই অ্যাওয়ার্ডটি অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের আয়োজনে খুলনা আঞ্চলিক স্কাউটসের ব্যবস্থাপনায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জনকারীদের মাঝে অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড বিতরণ করেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার দেব প্রসাদ পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ও সভাপতি, খুলনা আঞ্চলিক স্কাউটস প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক স্কাউট কমিশনার মোঃ আবু হান্নান প্রমুখ।