কালিয়াকৈরে রোকেয়া দিবস পালিত

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
কালিয়াকৈরে রোকেয়া দিবস পালিত

ারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটার মোঃ রাজন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, কালিয়াকৈর থানার এসআই জামিল হোসেন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেনসহ আরো অনেকে। এর আগে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।