টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক সংগঠনের মতবিনিময়

লুৎফর অরেঞ্জ, মির্জাপুর প্রতিনিধি (টাঙ্গাইল) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক সংগঠনের মতবিনিময়

াঙ্গাইলে কার্যক্রম চালানো তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

নবাগত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক শক্তি। টাঙ্গাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে—যেখানে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবেই তিনি টাঙ্গাইলে যোগদান করেছেন। নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। অতীতের মতো কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়—সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করবে পুলিশ বাহিনী।

এ ছাড়া তিনি নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরিচিতি সভার শুরুতে তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে নবাগত পুলিশ সুপার পরিচিত হন।