দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

শহীদ আহমদ খান, সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আজিম উর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার সীমা দাস, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।

বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্য রইস আলী, আব্দুল হাই, উসমান আলী, শাহনাজ কুলসুম আরা, সততা সংঘের সভাপতি ইকরা জান্নাত, গাজী জামিলা প্রমুখ।

পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী। সবশেষে সততার সংঘ সহ অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়।