নন্দীগ্রামে সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাঙ্গে ইউএনও’র মতবিনিময়

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাঙ্গে ইউএনও’র মতবিনিময়

গুড়ার নন্দীগ্রামে সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস পারভিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি একাব্বর হোসেন পুটু, মিনহাজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, সাংবাদিক এনামুল হক আপেল, আব্দুর রউফ উজ্জল ও মামুন আহমেদ, এছাড়াও বক্তব্য রাখেন জামায়াত নেতা ও ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলীম, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী প্রমুখ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারিমন আরা নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।