মাগুরায় পুলিশের অভিযান ২২ জন আসামী গ্রেফতার

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
মাগুরায় পুলিশের অভিযান ২২ জন আসামী গ্রেফতার

াগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন আসামী গ্রেফতার। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাগুরা সদর থানার একাধিক টিম গত সোমবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, মাদক উদ্ধার সংক্রান্ত ও নিয়মিত মামলায় মোট ২২ জন আসামী গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়। পুলিশের নিয়মিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।