সিরাজগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ

িরাজগঞ্জে শীতের তীব্র্রতা দিন দিন বাডছে। শৈত্যপ্রবাহ শুরু না হলেও হিমেল বাতাস, কুয়াশা ও রাতভর শিশিরে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। আর যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি।

জেলার প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ এই চরাঞ্চলে জীবনযাপন করছেন। অধিকাংশই শীতপ্রবণ এলাকায় বসবাস করায় হিমেল বাতাসে ঘরবন্দি হয়ে পড়েছেন। কাজিপুর, বেলাকুচি, শাহজাদপুর, চৌহালি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে তীব্র শীত জনজীবনকে বিপর্যস্ত করছে। যমুনা নদী বেষ্টিত এই ৫টি উপজেলায় শতাধিক চর রয়েছে।

শীতের তীব্রতায় দিনমজুর শ্রেণির মানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচন্ড ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না, ফলে পরিবার-পরিজন নিয়ে তারা পড়েছেন নিদারুণ কষ্টে। ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম প্রতিদিন রাতে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।