সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনে জামায়াত প্রার্থির ওপর বিএনপির হামলা আহত-৫

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনে জামায়াত প্রার্থির ওপর বিএনপির হামলা আহত-৫

িরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে ইসলামী জালসায় অংশ নিতে গেলে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহিনুর আলমের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

জানা যায়, সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামী জালসা চলছিল। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জামায়াতের এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম। তিনি মঞ্চে ওঠার আগমুহূর্তে বিএনপির প্রার্থী সেলিম রেজার উপস্থিতিতে তার অনুসারী ও নেতা-কর্মীরা হঠাৎ উত্তেজিত হয়ে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

হামলার শিকার কয়েকজন জানান, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে স্থানীয় জনগণ এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। কিছু সময় পর পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসে এবং শাহিনুর আলম জালসায় বক্তব্য দেন।

বক্তব্য শেষে রাত প্রায় সাড়ে ১১টার দিকে শাহিনুর আলমের গাড়িবহর সোনামূখী ইউনিয়ন ছাড়ার সময় পুনরায় হামলার মুখে পড়ে। অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা অতর্কিতভাবে গাড়িবহরকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

এই ঘটনায় প্রায় ৫জন আহত হন। আহতদের মধ্যে সোনামূখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ ৩জনের অবস্থা গুরুতর। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম দুই হামলার পর রাতেই সোনামূখী বাজার এলাকায় আবারো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হঠাৎ ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে বাজার এলাকায় পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেয়, পথচারীরা নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এঘটনায় মঙ্গলবার সকাল ১১টায় সিরাজগঞ্জে জেলা জামাতের উদ্যোগে সিরাজগঞ্জ হতে একটি বিক্ষোভ মিছিল করে। পরে জামায়াতের অফিসের সন্মুখে এক সমাবেশে জেলা সেক্রেটারি ও সদর আসনের এমপি প্রার্থি মাওলানা জাহিদুল ইসলাম বলেন কাজিপুরে বিএনপি প্রার্থি সেলিম রেজার উপস্থিতিতে জামায়াত প্রার্থিও ওপর হামলা প্রমাণ করে নির্বাচনে পরিবেশ এখনও তৈরী হয়নি। তাই তিনি প্রশাসনকে নির্বাচনের জন্য সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান।

তিনি আরো বলেন এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা এবং এমপি প্রার্থী শাহিনুর আলমকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি,বিএনপির প্রার্থীর সামনেই এই হামলাগুলো সংঘটিত হয়েছে এবং তিনি তা ঠেকানোর কোনো উদ্যোগ নেননি।

ঘটনার পরপরই কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে সিরাজগঞ্জ শহওে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করায় শহরবাসির মধ্যে শংকা দেখা দিয়েছে। এবিষয়ে বিএনপি প্রার্থি সেলিম রেজাকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।