কাজী আঃ ওয়াজেদ উচ্চ বলিকা বিদ্যালয়ের

সাবেক প্রধান শিক্ষক আশরাফী বানু আর নেই

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
সাবেক প্রধান শিক্ষক আশরাফী বানু আর নেই

গুড়ার নন্দীগ্রাম উপজেলার কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারী শিক্ষার অগ্রদুত ও রত্নাগর্ভা বেগম আশরাফী বানু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন হলে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি একজন আদর্শ, নিবেদিতপ্রাণ ও মানবিক শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের হৃদয়ে অমর হয়ে আছেন। সততা, বিনয় ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মী এবং সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বাদ যোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে কলেজ পাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

১৯৪৮ সালে নওগাঁ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন বেগম আশরাফী বানু। তিনি ১৯৭৪ সালে নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা জিবণ শুরু করেন এবং ২০০৮ অবসর গ্রহণ করেন। তার প্রচেষ্টায় এই উপজেলায় প্রথম বালিকা বিদল্যায় প্রতিষ্ঠিত হয়। যা নারী শিক্ষার জন্য অন্যন্য ভূমিকা রাখে। নারীদের শিক্ষামুখী করে তুলতে তিনি সারাজীবন কাজ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম,নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজের আলী লিটন, নন্দীগ্রাম পৌর জামায়তের সেক্রেটারী আব্দুল আলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধরাণ সম্পাদক নুরনবীসহ শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।