কুড়িগ্রামের রৌমারী পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রামের রৌমারী পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর নতুন গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে দুই নিষ্পাপ শিশু—দুই বছর বয়সি সবাব ও তিন বছর বয়সি আবু তোহা। মুহূর্তের অসাবধানতায় এই দুই শিশুর প্রাণহানিতে ভেঙে পড়েছে দুই পরিবার, শোক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালেই ঘুম থেকে উঠে সবার অজান্তে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় শাহজাহানের দুই বছর বয়সি ছেলে সবাব এবং তার মামাতো ভাই আবু তালেবের তিন বছর বয়সি ছেলে আবু তোহা। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় তারা।

পরিবারের লোকজন তাদের অনুপস্থিতি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করলেও কোনো ক্লু মেলেনি। কিছুক্ষণ পর পথচারীরা পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুর দেহ দেখতে পেয়ে চিৎকারে গ্রামবাসীকে অবগত করেন । স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন, তবে ততক্ষণে তারা মারা যায়।

ওই মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি আর শোকের মাতম। দু’টি নিষ্পাপ প্রাণ চলে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান। তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং শিশু নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ জানান।

এদিকে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এবং রৌমারী থানা পুলিশের একটি বিশেষ টিম। তারা পুরো পরিস্থিতি পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এমন ` এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

স্থানীয় সচেতন মহল বলছে, এক মুহূর্তের অসতর্কতা শিশুদের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই বাড়ির আশপাশে পানি-সম্পর্কিত স্থানগুলোতে শিশুদের খেলার সময় কঠোর নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন তারা।

আলহাজ্ব আজিজুর রহমান বলেন বিএনপির ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বক্তব্য দিতে গিয়ে কেদেঁ ফেললেন। তিনি বলেন জোহরের নামাজের পর তাদের দাফন সম্পন্ন করা হবে।

দুই পরিবারে নেমে এসেছে অপরিসীম শোক। গ্রামবাসী সবাই মিলে প্রার্থনা করছেন—এই মর্মান্তিক ঘটনাটি যেন আর কোনো পরিবারকে না ছুঁয়ে যায়।