কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সেলোনা

্যাম্প ন্যুতে জুলেস কুন্দের দুর্দান্ত জোড়া গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের ঝলকেই ঘুরে দাঁড়ায় কাতালানরা।২১তম মিনিটে পাল্টা আক্রমণে বার্সার উঁচু ডিফেন্স ভেঙে ফ্রাঙ্কফুর্ট এগিয়ে যায়।

প্রথমার্ধ সেই গোলেই পিছিয়ে থাকে বার্সা। তবে বিরতির পর মাত্র তিন মিনিটে দুই হেডে ম্যাচ ঘুরিয়ে দেন কুন্দে। ৫০ মিনিটে রাশফোর্ডের ক্রসে দারুণ হেডে সমতা আনেন তিনি। ৫৩ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে আরেকটি হেডে দলকে এগিয়ে দেন এই ফরাসি ডিফেন্ডার।

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। ফলে চ্যাম্পিয়ন্স লিগেও স্বস্তির জায়গায় ফিরেছে বার্সেলোনা। এর আগে লা লিগায় ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।অন্যদিকে সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ—দুই মঞ্চেই পরপর জয় ফ্লিকের শিষ্যদের আত্মবিশ্বাস ছাড়িয়ে দিয়েছে।