মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

াম্য, মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালী শহরের ভায়না মোড় হয়ে চৌরঙ্গী প্রদক্ষিণ করে কেশব মোড় গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

সভায় সংগঠনের সভাপতি সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, মোহাম্মদ মিশুক পারভেজ, আসিফ, সাগর ও আখি খাতুন প্রমূখ। সভায় বক্তারা বিশ্ব মানবাধিকারের তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করেন।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬