যশোরে দুই বছরে ৩৮ অভিযোগের অনুসন্ধান : ২২ মামলা, চার্জশিট ১৪

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
যশোরে দুই বছরে ৩৮ অভিযোগের অনুসন্ধান : ২২ মামলা, চার্জশিট ১৪

‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার যশোর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন- ২০২৪ ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি অভিযোগের অনুসন্ধান করেছে। ২০২৪ সালে ১৪টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪টি অভিযোগ জমা পড়ে।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

এর মধ্যে ২২টি মামলা তদন্ত সম্পন্ন হয়েছে। ২০২৪ সালে ৬টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬টি। তদন্ত শেষে চার্জশিট হয়েছে ১৪টির, এর মধ্যে ২০২৪ সালে ৬টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৮টি মামলা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন- পৃথিবীর অনেক পরীক্ষার মধ্যে একটি হল দুর্নীতি। নিজের অজান্তে মানুষ দুর্নীতি করে ফেলে।

আমাদের সবার যে দায়িত্ব আছে, সেটা সঠিক ভাবে পালন করলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে। কষ্টের মাঝে যারা দুর্নীতিগ্রস্ত না হয়, তারা সব কাজে সফল হয়। আগামী প্রজন্মকে সৎ,সততা ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তুলতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন টিআইবির সাবেক সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক ফারহানা হক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান রায়া, সাবনুল নাহারিন সুলেরী, জিলা স্কুলের ছাত্র ফাইরুজ তাহসিন, কালেক্টরেট স্কুলের ছাত্র তানভীর হাসান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।