যশোরে নারী নির্যাতন বন্ধে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
যশোরে নারী নির্যাতন বন্ধে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী

ারী নির্যাতন বন্ধ ও অধিকার আদায়ে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী। উলাসী সৃজনী সংঘের আয়োজনে যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় র‌্যালি, গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের নারীরা এই আওয়াজ তোলেন।

মঙ্গলবার বিকালে নারী নির্যাতন বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে চাঁচড়ার মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক নারী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। গ্রামের মেঠোপথ ঘুরে শোভাযাত্রা স্কুলমাঠে এসে শেষ হয়। পরে সেখানে ‘কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে’ গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উলাসী সৃজনী সংঘ পরিচালিত যশোর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্ম্মল কুমার হাজড়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন।

প্রধান আলোচক ছিলেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। বক্তব্য দেন, চাঁচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনন্দ বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সরকার, উপজেলা নারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্পনা রাণী রায়, জেলা দপ্তর সম্পাদক পবিত্রা বর্মণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমা রাণী বিশ্বাস। অনুষ্ঠানে নারী নির্যাতন বন্ধ, নারীদের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার ওপর আলোকপাত করেন অতিথিবৃন্দ।