শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট)ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন

াগেরহাটের শরনখোলা উপজেলায় ১০ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় অ্যাবানডান্স অফ গুড আইএনএস (AGI) USA এর সহোযোগিতায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৫০জন অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে বসে ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ উপস্থিত থেকে এ কম্বল বিতরন করেন।

ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ এর সাথে কথা বলে জানা গেছে, ডু সামথিং ফাউন্ডেশনটি দেশের ৬৪ জেলার অসহায়, দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক ভাবে এ কম্বল বিতরন করে থাকে।এছাড়াও এ ফাউন্ডেশন ,স্বাস্থ্য,পূনর্বাসন ও শিক্ষা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন।