আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আব্দুল্লাহ আল নোমান, আমতলী প্রতিনিধি (বরগুনা) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রগুনার আমতলী উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।বৃহস্পতিবার বিকেল ১ টার দিকে আমতলী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলী উপজেলাকে একটি উন্নত, সুশাসিত ও দালানমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ইতিবাচক ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।

সভায় আমতলীতে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।