বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিনাইদহে উদযাপন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিনাইদহে উদযাপন

িনাইদহে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৪ ঘটিকায় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান, ঝিনাইদহ জেলা সভাপতি এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, ছাত্রনেতা শারমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কমরেড আসাদুর রহমান। আলোচনা সভার পূর্বে এক লাল পতাকা সম্বিলিত র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। বিপ্লবী গান মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।