স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর, তথ্যে সৈয়দা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর, তথ্যে সৈয়দা রিজওয়ানা

্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আর পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) মন্ত্রীপরিষদের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে অংশ নেয়ার জন্য গতকাল বুধবার (১০ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেন। আজ এসব মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রীপরিষদের দুই উপদেষ্টাকে দেয়া হলো।