ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থী সমন্বয়কদের বিক্ষোভ মিছিল হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায়‘ সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ওই বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের সৃতি অম্লান চত্বরে একটি প্রতিবাদ সভা করে। সেখানে আয়োজক সংগঠনের নেতা সাকিল চৌধুরী বলেন, আইনের ওপর আমরা সবসময় ভরসা রেখেছি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রেখে চলেছি। কিন্তু আজ সেই আস্থারই নির্মম পরিণতি লক্ষ্য করা যাচ্ছে।

আমাদের প্রিয় হাদি ভাই গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।তিনি বলেন আমি স্পষ্ট করে বলতে চাই,আপনাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা ও এই দেশের মানুষ। নিরাপত্তা নিশ্চিত করা ছিলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব। কিন্তু এই সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, এই হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। যারা এ ঘটনার নেপথ্যে পরিকল্পনাকারী, সেই পরিকল্পনাকারিকেও আইনের আওতায় আনতে হবে। সাকিল চৌধুরী আরও বলেন, এ মুহূর্তে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্য বদ্ধ হতে না পারি এবং প্রতিবাদ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আরও বিপন্ন হবে।

ওসমান হাদি ভাইয়ের ওপর হামলা শুধু একজন মানুষের ওপর হামলা নয়,এটি জুলাইয়ের চেতনার ওপর হামলা। পথসভায় বিচারের দাবীতে বক্তব্য রাখেন, সমন্বয়ক সোয়েব, লাভলী,সায়মন ও রনি প্রমুখ।